বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা

একরত্তি সন্তানের জন্য টিকিটের মূল্য দিতে রাজি নন। বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা। বিমানে শিশুর টিকিটের দাম দিতে চাননি দম্পতি। তাই দু’বছরের সন্তানকে বিমানবন্দরে বসিয়ে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা।

কোলের শিশুকে নিয়ে তেল আবিব থেকে ব্রাসেলস যাচ্ছিলেন এক দম্পতি। কিন্তু তাঁরা একরত্তি শিশুর কোনও টিকিট কাটেননি। শিশুর জন্যেও যে এত টাকা খরচ করে টিকিট কাটতে হয়, তা জানতে পেরে সন্তানকে স্ট্রলিতে বসিয়েই বিমানে ওঠার চেষ্টা করছিলেন তাঁরা।পড়োন>>সিঙ্গাপুরের আসা নতুন কর্মীদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে

বিষয়টি চোখে পড়ে বিমানবন্দরের কর্মীদের। তাঁরা গিয়ে চেপে ধরতেই প্রকাশ্যে আসে সত্যি ঘটনা।

বিমানবন্দরে ঢোকার পরেই শিশুর টিকিট দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু টিকিট দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের কাছে টিকিটের মোট অর্থের ১০ শতাংশ চাওয়া হয়।

টাকা দিতে অস্বীকার করায় তাঁদের বলা হয় অর্থ না মেটালে তাঁদের বিমানে উঠতে দেওয়া হবে না। সে কথা শুনেই বাচ্চাকে বিমানবন্দরে ছে়ড়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন।পড়ুন>>যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন

ফাঁক পেতেই একটি স্ট্রলিতে শিশুটিকে বসিয়ে রেখে বিমান ধরতে যাচ্ছিলেন। সেই সময় ঘটনাটি চোখে পড়ে বিমানবন্দরের কর্মীদের। তাঁরা বিমানবন্দরের পুলিশকে ঘটনার কথা জানান। পুলিশ গিয়েই ওই দম্পতিকে আটক করেন।

ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, তাঁদের মনে হয়েছিল অন্যান্য পরিবহণের মতো বিমানেও বোধহয় বাচ্চার আলাদা কোনও ভাড়া লাগে না। তাই টিকিট কাটেননি। বাচ্চাকে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন।

কিছু টাকার জন্য নিজের সন্তানকে ফেলে রেখে যাওয়ার কথা যাঁরা ভাবতে পারলেন। তাঁদের কাছে বাচ্চাকে তুলে দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে আদালত।  তথ্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

One response to “বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!